POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক রোজিনার রিমান্ড নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৮, ২০২১ | সময়: ২:৩১ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন।  আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার রোজিনাকে এদিন আদালতে হাজির করেন শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সর্দার।  এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন।  উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন