POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ পরিদর্শন করেন কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: মে ১৭, ২০২১ | সময়: ৮:২৩ অপরাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ জনতা বাজার এলাকা পরিদর্শন করেছেন পাউবো কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ।

সোমবার (১৭ মে) দুুপুরে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, অরক্ষিত বেড়িবাঁধকে সুরক্ষিত করার লক্ষ্যে আগামী সপ্তাহে সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ জনতা বাজার এলাকায় মেরামত কাজ শুরু করা হবে। বর্ষা মৌসুমের পূর্বেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধকে টেকসই রূপে গড়ে তুলবো। আপনাদের পানি মুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, আ’লীগ নেতা দেওয়ান অলি উল্ল্যাহ, সাবেক ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. রব প্রধান, যুবলীগ নেতা অহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

উল্লেখ্য ১৫ মে সকালে মতলব উত্তরের ১৫টি সামাজিক সংগঠন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারের দাবিতে মানববন্ধন করে। ফলে পাউবো কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ সোমবার (১৭ মে) দুুপুরে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন