POPULAR BD NEWS
Popular BD News Logo

‘আমাদের জন্য রাতগুলো খুবই ভয়ংকর’

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৫, ২০২১ | সময়: ৫:১১ অপরাহ্ণ

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষে কোন পক্ষ কী পরিমাণ হামলা চালিয়েছে, তার একটি হিসাব দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফিলিস্তিনের পক্ষ থেকে দুই হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে। আর ইসরায়েল হামলা চালিয়েছে প্রায় ৮০০টি স্থাপনা লক্ষ্য করে।

দুই পক্ষের হামলায় যারা নিহত হচ্ছে, তাদের অধিকাংশই সাধারণ মানুষ। হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাচ্ছে তারা। যারাও থাকছে, তারাও ভয় আর শঙ্কার মধ্যে রাত্রি যাপন করছে। এ পরিস্থিতি নিয়ে গাজার বাসিন্দা নাজওয়া শেখ আহমাদ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন। তাঁর বক্তব্য, ‘আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য রাতগুলো খুবই ভয়ংকর। পরিস্থিতি এমন যেন, যেকোনো সময় আপনার বাড়ি আপনার কবরে পরিণত হতে পারে।’ ইসরায়েলের বিমান হামলার ভয়ে তাঁরা ঘুমাতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন