পপুলার বিডিনিউজের ধারাবাহিক মানবিক প্রতিবেদন চোখের আড়াল ২য় ও ৩য় পর্বের দুই এতিম শিশুকে সাড়ে ৩ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা দিলেন এক শিক্ষক পরিবার।
ওই দুই শিশু হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রহমাতুল্লিল আলামীন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী।
বুধবার বিকালে পপুলার বিডিনিউজ কার্যালয়ে ওই শিক্ষার্থীদের হাতে ঈদ পোশাক ও পড়ার খরচের জন্য নগদ অর্থ তুলেন দেন শিক্ষিকা।
ওই শিক্ষিকা জানান, শিশুদের প্রতিবেদন দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছে, নিজেরা পোশাক না কিনে তাদেরকে দিবো। তাই করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
উল্লেখ, পপুলার বিডিনিউজে চোখের আড়াল ৫টি পর্বে প্রচারিত সবাই ঈদ উপহার পেয়েছেন। পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু নিউজ পোর্টালটি সকল দর্শক ও পাঠক এবং যারা শিশুদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।