POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদের পর বিধিনিষেধ আরও এক দফা বাড়তে পারে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৩, ২০২১ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ ঈদের পরেও আরও এক সপ্তাহ বাড়তে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার করাতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা বলেন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত থাকছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৬ মের পর আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন