POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যস্ততার পর ‘ক্লান্ত’ সড়ক এখন ফাঁকা!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১৩, ২০২১ | সময়: ৪:৪২ অপরাহ্ণ

সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল ছিল রেকর্ড সংখ্যক। বঙ্গবন্ধু সেতু দিয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে।  বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ। তবে ব্যস্ততার পর ক্লান্ত মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

বৃহস্পতিবার মহাসড়কের মির্জাপুর, গোড়াই, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলাচল নেই বললেই চলে। কোথাও কোনো ধরনের যানজট দেখা যায়নি। ফাঁকা রাস্তায় যান চলাচলও স্বাভাবিক। গাড়িগুলোতেও যাত্রী তেমনটা নেই।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন