হঠাৎ কালবৈশাখী ঝড়ে আজ মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের তার ছিঁড়ে পন্টুন নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে চলে যায়। মাইক্রোবাসের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। দেড়টার দিকে মাইক্রোবাসটি নদী থেকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে চালকের পাশের দরজার কাচ খোলা পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো
H/N