POPULAR BD NEWS
Popular BD News Logo

ছুটি বাড়াতে রাস্তায় শ্রমিকেরা, পুলিশের গুলি–লাঠিপেটা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১০, ২০২১ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ

বিনা উসকানিতে পুলিশের বিরুদ্ধে টঙ্গীর মিলগেটে শ্রমিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহত শ্রমিকদের সবাই হামীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। ঈদে ছুটি বাড়ানোর দাবিতে তাঁরা রাস্তায় নেমেছিলেন।

পায়ে গুলিবিদ্ধ রনি ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদে বাড়তি ছুটির দাবি নিয়ে তাঁরা কাজ বন্ধ রেখে টঙ্গী মিলগেটে জমায়েত হন। এ সময় আচমকা পুলিশ এসে শ্রমিকদের পেটাতে শুরু করে। একজনের মাথাও ফাটিয়ে ফেলে। কেন বিনা কারণে তাঁদের ওপর হামলা চালানো হলো জানতে চাইলে, পুলিশ আরও মারমুখী হয়ে ওঠে, লাঠিচার্জ করে ও গুলি ছোড়ে। একই রকম বক্তব্য পাওয়া গেছে আহত অপর দুই শ্রমিক সোহেল ও রুবেলের কাছ থেকে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন