POPULAR BD NEWS
Popular BD News Logo

বাস নেই, অন্য যানবাহন চলছে তিন গুণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১০, ২০২১ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দূরপাল্লার বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ঈদের ছুটিতে নিজ নিজ কর্মস্থলে সবাইকে অবস্থান করার জন্য সরকার আহ্বান জানিয়েছে। কিন্তু ঈদ সামনে রেখে থেমে নেই মানুষের বাড়ি ফেরা। ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বঙ্গবন্ধু সেতু হয়ে বাড়ি ফিরছে মানুষ। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন গুণ যানবাহন চলাচল করছে এই সেতু হয়ে।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮৯৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। স্বাভাবিক সময়ে ১২-১৩ হাজার যানবাহন চলাচল করে এই সেতু হয়ে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে আজ সোমবার ভোরে সেতু এলাকায় প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন