মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাগজে-কলমে বন্ধ রয়েছে নৌপথও। তারপরও ঘরমুখো মানুষের স্রোত প্রতিদিনই বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছে মানুষ।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পরও রোববার (০৯ মে) সকাল থেকেই বাড়িফেরা মানুষদের ঢল নেমেছে। কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই।
ফেরি বন্ধ থাকায় নানাভাবে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছে মানুষ। অনেকেই মাছ ধরা ট্রলারেই পাড়ি দিচ্ছেন খরস্রোতা পদ্মা। ফলে যেকোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকছে।
সূত্র: যুগান্তর
H/N