POPULAR BD NEWS
Popular BD News Logo

টোরাগড়ে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার মুসল্লিদের সাথে ইফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৮, ২০২১ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মোস্তফা (সঃ) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং টোরাগড় উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিদের সাথে ইফতার করলেন সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম।

শনিবার ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এমরান হোসেন ও টোরাগড় উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের হাফেজ আবুল খায়ের মোফাসসের খান সহ এলাকার মুসল্লিগণ।

ইফতারের আগ মুহূর্তে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলামের বাবা ও পরিবারের ব্যক্তিবর্গের জন্য দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন