POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে মাস্ক বিতরণ

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ৮, ২০২১ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে একহাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের পক্ষে টিটু কাশারীর সৌজন্যে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগ নেতা মেহেদী হাছান জুয়েল,মনির হোসেন কাশারী এবং টিটু কাশারী।

ওইসময় হাজীগঞ্জ বাজারে প্রায় এক হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

এসময় করোনা মহামারির প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সরকারের দেওয়া কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। মহামারির এ প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে পারিবারিক সুরক্ষার তাগিত দেন যুবলীগ নেতাকর্মীরা।

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল বলেন, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মাস্ক বিতরণসহ কোভিট-১৯ এর সকল কার্যক্রমে মাঠে জনগণের পাশে আছি। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন