POPULAR BD NEWS
Popular BD News Logo

যুবলীগ নেতা ও চেয়ারম্যান প্রত্যাশী শরীফ সরকারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৭, ২০২১ | সময়: ৯:৫৭ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী মো. শরীফুল ইসলাম সরকারের উদ্যোগে এলাকার গরীব,অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিতারা বঙ্গবন্ধু পরিষদের স্থানীয় প্রায় তিন শতাধিক লোকজনের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অ্যাড.জসীম উদ্দিন প্রধান,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জিল্লু,সমাজসেবক সোলেমান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় চুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী মো. শরীফুল ইসলাম সরকার বলেন, কর্মের তাগিদে প্রবাসে থাকলেও সবসময় এলাকাবাসীর সাথে সুখে-দু:খে আছি। এলাকাবাসী চাইলে আসন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়ে সাধারন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমার বিশ^াস এলাকাবাসী দলমত নির্বিশেষে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। সকলের সহযোগিতায় বিতারা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করব।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন