POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় একতা সামাজিক সংঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৭, ২০২১ | সময়: ৯:৫০ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কচুয়া উপজেলার উত্তর পালাখাল মোড় সংলগ্ন একতা সামাজিক যুব সংগঠনের উদ্যোগে এলাকার গরীব,অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয় প্রধান অতিথি হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় সংগঠনের উদ্যোক্তা সাইফুল ইসলাম সৌরভ,ফারুক প্রধান,কেফায়েত উল্যাহ,ডা. সোলেমান প্রধান,রুবেল হোসেন,শরীফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন