POPULAR BD NEWS
Popular BD News Logo

নিখোঁজের ৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৭, ২০২১ | সময়: ২:১৯ অপরাহ্ণ

নিখোঁজের  ৯ ঘণ্টা পর সাতক্ষীরা শহরতলির বকচরায় একটি পানিশূন্য ঘের থেকে  আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহত যুবকের গলায় তারের ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম বকচরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার রাত ৯ টায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন