হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৫ জুন বৃহস্পতিবার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ ইকবাল ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলের স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আমিনুল হক বাবলু, যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুগ্ন আহবায়ক কামাল হোসেন বেপারী।
কমিটির অন্যান্য সম্মানিত সদস্য মোঃ ইমাম হাসান, বনি আমিন, সাদাত হোসেন, মোঃ শামীম হোসেন, সাখাওয়াত হোসেন মোল্লা, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ আব্দুল মালেক পাটোয়ারী, সাদাত হোসেন, মোঃ জহির হোসেন, শাহ জালাল সরকার, আলম মাহবুব, খাজা মাহমুদ,মোঃ সাজ্জাদুল করিম।
এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়।