POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণক

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: মে ৪, ২০২১ | সময়: ৮:২০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপকারভোগীগের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ আর্থিক সহায়তা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ন পরিবেশে বিতরণ করা হয়েছে।

সোমবার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামানের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ ১৪শ ৪০ জন উপকারভোগী সদস্যদের মধ্যে ভিজিএফের ৯৪০ জনের মাঝে ৪শ ৫০ টাকা করে এবং প্রধানমন্ত্রীর উপহার ৫শ টাকা করে মোট ৬লক্ষ ৭৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় ইউপি সচিব রফিকুল ইসলাম,ইউপি সদস্য আলাউদ্দিন,আব্দুল হান্নান,মো: গোলাম খাজা,হিসাব সহকারী নিপেন্দ্র সরকার ও উদ্যোক্তা ছিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন