করোনাভাইরাস মহামারীতে ভারত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটি এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।
https://youtu.be/iH0R94F427s
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।
সূত্র:যুগান্তর
H/N