ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পিকআপচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তাওহিদুল ইসলাম (৬) ময়মনসিংহ আকুয়া মোড়লবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং কোকিল চৌহান ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর মধু চৌহানের ছেলে।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ও সাবইন্সপেক্টর মো. কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পিকআপভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র:যুগান্তর
H/N