হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এবং
বাংলাদেশ ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম খান এর নির্দেশক্রমে বুধবার ভোরে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী নেতৃত্বে পৌর ২নং ওয়ার্ডের হতদরিদ্র কৃষক হেলালের ৪৮শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের সদস্যরা।
কৃষক হেলাল পপুলার বিডিনিউজকে বলেন, করোনার এই ক্লান্তিলগ্নে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান নিয়ে চিন্তিত ছিলেন। এসময় তার পাকা ধান কাটায় এগিয়ে আসে ছাত্রলীগ।ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে।
পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী পপুলার বিডিনিউজকে বলেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ মানবিক কাজে সবসময় পাশে আছে। কৃষকরা ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছে, আমরা তাদের সহযোগিতা করছি।
ওইসময় ধান কাটায় অংশ নেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি তানভির আহমদ চৌধুরি,
যুগ্মসাধারণ সম্পাদক তানভীর পাটোয়ারী,
সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব,
সদস্য কাশফি আহমেদ, রাকিব হোসাইন, অমিত, রুহান, রিসান সাহা।
২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফু জামান সম্রাট,সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ সহ আরো অনেকে।