POPULAR BD NEWS
Popular BD News Logo

হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৫, ২০২০ | সময়: ১১:৩২ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল এর স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।

যুবলীগের দেয়া পরিপত্র

ওই পরিপত্রে উপজেলা আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে দেশের বর্তমান করোনা দুর্যোগে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশক্রমে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের নির্দেশক্রমে সকল ইউনিয়ন নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়।

তারই মধ্যে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের কোনো প্রকার কার্যক্রম না থাকায় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম করার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও সাংগঠনিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন