গাজীপুরে ইয়াবা কারবার করে কোটিপতি বনে যাওয়া আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিমকে দুদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
গ্রেফতারের পর বুধবার সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে। সেখানে ৭ দিনের রিমান্ড দাবি করা হয়। বিচারক তার দুদিনের রিমান্ড মন্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ রেজাউলকে গ্রেফতার করে।
রেজাউল টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক।
২৬ এপ্রিল দৈনিক রেজাউল করিমের মাদক ব্যবসা নিয়ে ‘মাদক সম্রাজ্ঞীর সঙ্গে ছাত্রলীগ নেতার ফোনালাপ ফাঁস’ শিরোনামে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়। ওই সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে আলোচিত এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।