করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালেদা জিয়াকে আকস্মিকভাবে হাসপাতালে ভর্তি করার খবরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
মঙ্গলবার রাতে বিএনপি নেত্রীকে সাড়ে নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষা করানোর জন্য। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
২৫শে এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড ১৯ পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে।
মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁর চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া করোনা আক্রান্ত হবার পর ১৯ দিন অতিবাহিত হয়েছে।
চিকিৎসক অধ্যাপক সিদ্দিকী বলেন, “ওনার খুব ভালো রিকভারি হয়েছে। সেটা দেখতে চাচ্ছিলাম যে কেমন আছে। এর পাশাপাশি আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করতে চাই।
সূত্র:বিবিসি বাংলা
H/N