POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১ | সময়: ১:১২ অপরাহ্ণ

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয়।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।

এদিকে সকালে মিরপুরবাসী আহসান ও ইয়ানা জানান, তাদের বাড়ি সাততলা। ভূমিকম্পের সময় তারা প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। এ সময় ফার্নিচার ও টিভিসহ সব কিছু দুলছিল।  এ সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন