POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ত্রী অন্তঃসত্ত্বা, স্বামীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ১১:৪৪ অপরাহ্ণ

২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দেবপুর চরবাকিলা গ্রামের সুকুমার চন্দ্রের চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান গনি রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী মুন্সির ছেলে। তিনি পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে পাঁচ নম্বর। ওসমান গনি পেশায় একজন রাজমিস্ত্রী ও কাঁচা মালের ব্যবসা করতেন।

নিহতের বড় ভাই শাহজালাল মুন্সি  জানান, ওসমান গনি একজন মালেশিয়া প্রবাসী। গত বছর করোনার আগে ছুটিতে দেশে আসলে বিমান বন্ধ হয়ে যাওয়ায় আর যাওয়া হয়ে উঠেনি। এরপর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী পাটওয়ারী বাড়িতে বিয়ে করেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের স্ত্রী সালমা জানান,আমার স্বামী প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল ওসমান গনি (৩০) উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে বেড়িয়ে দেবপুর বেপারী বাড়ি খালার বাড়িতে আসলে সেখান থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন