POPULAR BD NEWS
Popular BD News Logo

সমাজকল্যান সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ৯:১৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কর্মহীন,গরীব,দিনমজুর, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার (২৬ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা কাপিলাবাড়ী গ্রামে ১শত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি করিম মাষ্টার সাধারণ সম্পাদক কাউছার মাষ্টার সাংগঠনিক ফারুক আহমেদ জীবনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে কাপিলাবাড়ী সমাজ কল্যাণ সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসহায় মানুষকে বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে করোনাকালীন সময়ে এ সংগঠনটি মাস্ক, হ্যান্ড গ্লাস,হ্যান্ড সেনিটেইজারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ফারুক আহমেদ জীবন বলেন,পৃথিবী একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে উন্নত দেশের মতো এত স্বাবলম্বী নয় তাই এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাই করোনা প্রতিরোধ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন