POPULAR BD NEWS
Popular BD News Logo

পাইন অ্যাপল মোহিতো

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ৩:১৮ অপরাহ্ণ

উপকরণ:

আনারসের জুস ২ কাপ, সোডা পানি ১ কাপ, আস্ত পুদিনাপাতা ২০টি, পাতলা গোল করে কাটা লেবু আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি স্বাদমতো, বরফ পছন্দমতো, আনারসের টুকরা সাজানোর জন্য।

প্রণালি:

একটা পাত্রে পুদিনাপাতা, গোল করে কাটা লেবু, লেবুর রস আর চিনি নিন। ডাল ঘুটনির পেছন দিক বা কাঠের চামচ দিয়ে থেঁতলে নিন। তারপর সেই থেঁতলানো পুদিনা, লেবু গ্লাসে নিয়ে নিন। আনারসের জুস, সোডা আর বরফ মিশিয়ে নিন। এক টুকরা আনারস দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন