POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দুর্ঘটনায় নিভল ২ প্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ৩:০৭ অপরাহ্ণ

রাজধানীর মুগদা ও কারওয়ান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলো সজিব নামের এক পথশিশু। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাঠালিপাড়ার মৃত আবুল মিয়ার ছেলে। থাকত কারওয়ান বাজার এলাকায়।

অপরজনের নাম রাজন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি এলাকায় থাকতেন তিনি।

কলাবাগান থানার এসআই নয়ন কুমার জানান, রাত দেড়টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁ মোড় সার্ক ফোয়ারার পাশে একটি চলন্ত ট্রাকের পেছনে ঝুলে ওঠার সময় পড়ে যায় সজিব। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পুলিশ রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মুগদা থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, রাত ১টার দিকে মুগদা বিশ্বরোডে একটি শোরুমের সামনে দিয়ে পিকআপ ভ্যান চালিয়ে যাচ্ছিলেন রাজন। এ সময় একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পিকআপটি ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপটির চালক রাজন।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন