POPULAR BD NEWS
Popular BD News Logo

খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে ‘গ্রিন লক্ষ্মীপুর’

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে মেঘনা নদী ভাঙনকবলিত ও প্রতিবন্ধীসহ এক হাজার অসহায় মানুষের মাঝে সাত দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) দিনব্যাপী ‘গ্রিন লক্ষ্মীপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের চকবাজার, সদরের ভবানীগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় এসব বিতরণ করা হয়।
https://youtu.be/oRFnq-Me-PM

আয়োজকরা জানায়, রমজান ও করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লক্ষ্মীপুর মানবিক উদ্যোগ নিয়েছে। এরমধ্যে নদী ভাঙন কবলিত, বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও ভিক্ষুকসহ অসহায়দের জন্য এক সপ্তাহের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয়। সোমবার সকাল থেকে মেঘনায় সর্বস্ব হারিয়ে ভবানীগঞ্জ এলাকার রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে বসবাসকারী, সমাজসেবার তালিকাভুক্ত প্রতিবন্ধী, চকবাজারে উপস্থিত ভিক্ষুক ও কমলনগরের নদী ভাঙনকবলিতদের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। প্রত্যেককে এক সপ্তাহের খাবারের উপযোগী চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু, চিনি, খেজুর, মুড়ি, শরবত ও ছোলা দেওয়া হয়েছে।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন