POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা রোধে হাজীগঞ্জে দেড় হাজার মাস্ক বিতরণ করলো প্রচেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ১১:৩০ পূর্বাহ্ণ

সোমবার বিকালে হাজীগঞ্জ বড় মসজিদ প্রঙ্গণে করোনা প্রতিরোধে দেড় হাজার মাস্ক বিতরণী কার্যক্রমের সূচনা করেন সামাজিক সংগঠন প্রচেষ্টার নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন স্থানে করোনা সচেতনতায় স্টিকার সাঁটানো হয়।

এরআগে সম্প্রতি সংগঠনটি
দেশ স্বাধীনতার 50 বছরে দিনটিকে স্মরণীয় করে রাখতে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

মাস্ক বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সংগঠনের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদ, সহ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধক্ষ্য বাবুল চন্দ্র দাস, দপ্তর সম্পাদক রিপন চন্দ্র শীল, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ সুমন, সমাজকল্যাণ সম্পাদক রাজিব হোসেন পাটোয়ারী।

সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুদ্দোহা সোহেল, আহসান হাবিব, মোহাম্মদ শফিউল আলম, প্রণয় কুমার রায়, মোহাম্মদ ফয়সাল আহমেদ ও মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন