POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে আরও ৯৭ জনের প্রাণ হারাল, আক্রান্ত ৩৩০৬ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ৪:১১ অপরাহ্ণ

করোনাভাইরাসে দেশে  ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩০৬ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন।

এই সময়ে করোনায় ৯৭ জন কোভিড রোগী মারা গেছেন। এ নিয়ে দেশে মোট ১১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন