POPULAR BD NEWS
Popular BD News Logo

মামুনুল হকে আবারও ৭ দিনের রিমান্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ৩:১৫ অপরাহ্ণ

মতিঝিলের শাপলা চত্ত্বর ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সহিংসতার দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
https://youtu.be/1xbApyJCOiw

এদিন মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিঝিল থানার মামলায় তিন দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র:প্রথম আলাে

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন