POPULAR BD NEWS
Popular BD News Logo

দাবদাহ থাকবে আরও দু-তিন দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ২:৪২ অপরাহ্ণ

তীব্র দাবদাহ চলছে সারা দেশে। গরমে নাকাল দেশের মানুষ। তবে এখনই কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। এই দাবদাহ আরও দুই তিন দিন থাকবে বলে জানিয়েছে তারা।

(২৫ এপ্রিল) সাত বছরের মধ্যে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যশোরে এদিন তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চল্লিশোর্ধ তাপমাত্রা ছিল খুলনা (৪০ দশমিক ২) ও রাজশাহীতেও (৪০ দশমিক ৩) রাজধানীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শিগগিরই বৃষ্টির সম্ভাবনা নেই। আরও দুই তিন দিন গরমের এই তীব্রতা থাকবে। সপ্তাহের শেষের দিকে রোদের তেজ কিছুটা কমতে পারে। এ সময় আকাশে মেঘ জমতে পারে।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন