POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ | সময়: ১:৫৬ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের হঠাৎ খুলে যাওয়া দরজার ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সেবায়েত উল্লাহ সালমান (৩০) কুমিল্লা জেলার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি মিয়া (২৯) রূপগঞ্জ উপজেলার ভুলতা পাচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার এএসআই রানু মিয়া জানান, দুই বন্ধু মোটরসাইকেলে কাঁচপুর এলাকায় গিয়েছিলেন। সেখানে ইফতার শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথে তারাবো পৌরসভার রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত (ঢাকা মেট্রো ট ১৮-৯১৩২) কাভার্ডভ্যানের দরজা খুলে যায়। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের দরজার সঙ্গে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই সেফায়েত উল্লাহ সালমানের মৃত্যু হয়।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন