চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ইমামে রাব্বানী দরবার শরীফের চতুর্থ শাহজাদা আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী আল আবেদী রাহ. এর স্মরণে ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিজবুল রাসূল দ. হাজিগঞ্জ পৌর শাখার উদ্যোগে রবিবার বিকেলে আছরের নামাজের পর হাজিগঞ্জ তরকারি পট্টি বানিজ্যালয় ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসায় আবেদিয়া মুজাদ্দেদীয়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী নকবন্দী। হিজবুল রাসুল দ. কমিটি হাজিগঞ্জ পৌর শাখার সভাপতি আমজাদ হোসেন মিরন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন হাজিগঞ্জ ঐতিহাসিক বায়তুল আমান জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা মাসুদ হোসেন চাঁদপুরী এবং সাবেক খতিব মাওলানা মোহাম্মদ আলী আল আবেদী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইমামে রাব্বানী দরবার শরীফের মুরিদান মুহিব্বীনগন। মুনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের ধৈর্য ধারণ করার জন্য দোয়া করা হয়।
H/N