POPULAR BD NEWS
Popular BD News Logo

কেমিক্যাল দুই হাজার প্রতিষ্ঠানই অবৈধ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ৩:২৯ অপরাহ্ণ

পুরান ঢাকায় কেমিক্যাল ও কেমিক্যালসংশ্লিষ্ট প্রায় ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠানই অবৈধ। এগুলোর কোনো ট্রেড লাইসেন্স নেই। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেনি সিটি করপোরেশন। পাশাপাশি ইস্যু করেনি নতুন কোনো লাইসেন্সও। এরপরও গত ১০ বছরের বেশি সময় ধরে নির্বিঘ্নে অবৈধভাবে চলছে এসব ব্যবসা। ঝুঁকি নিয়ে পরিচালিত এ ব্যবসার কারণে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড। ইতোমধ্যেই ঝরে গেছে দুই শতাধিক প্রাণ। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। যদিও ব্যবসায়ীদের দাবি-তাদের প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে না নেওয়ার কারণেই তারা পুরান ঢাকায় থাকতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার পুরান ঢাকার আরমানিটোলার অবৈধ কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডে ঝরে গেছেন ৪ জন। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ২০ জন। এ ঘটনার পর সরকারের বিভিন্ন সংস্থা তৎপর হয়ে উঠেছে। ঘটনাস্থল পরিদর্শন করে বলছে, ওই কেমিক্যাল গুদাম সম্পূর্ণ অবৈধ। কোনো ধরনের সরকারি অনুমোদন নেই প্রতিষ্ঠানটির।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী  বলেন, ‘পুরান ঢাকায় বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার কেমিক্যাল গুদাম-কারখানা রয়েছে। এসব কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ। এসব ব্যবসাপ্রতিষ্ঠানের কোনোটিরই ট্রেড লাইসেন্স নেই। আমরা এসব উচ্ছেদ করতে পারছি না সরকারের সিদ্ধান্তের জন্য।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন