ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গরম এলেই ডায়রিয়ার প্রকোপ বাড়ে। সাধারণত পরিপাকতন্ত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে এই সময়ে ডায়রিয়া বেশি হয়ে থাকে। শিশুদের ডায়রিয়া হওয়ার প্রধান কারণ রোটা ভাইরাসজনিত সংক্রামণ। ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ভর্তি হয়েছে ৪১ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরো পাঁচ জন।
সূত্র:জাগরণ
H/N