POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ২:৩৯ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যাগে চলমান সংকটে কর্মহীন বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪এপ্রিল) দুপুর ৩টায় জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
https://youtu.be/0NSW8yPiQIM

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহি অফিসার শরিফুল ইসলামসহ জেলা প্রশাসকের কার্যালয় কর্মকর্তারা।

এছাড়া মৌলভীবাজার জেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৬৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিটি পৌরসভায় ২ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন