POPULAR BD NEWS
Popular BD News Logo

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিশ্ববিদ্যালয়ছাত্রের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ১:৪৫ অপরাহ্ণ

আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষপান করে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আত্মহত্যা করেছেন। নিহতের নাম আসাদুজ্জামান জলিল (২৪)।

শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসে বিষপান করেন। বিকালে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আসাদুজ্জামান জলিল রংপুর জেলার পীরগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার রাত ১১টার দিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী।

জানা গেছে, আশুলিয়ার ডেন্ডাবর এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জলিলের। শনিবার দুপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসেছিলেন জলিল। পরে তরুণীর পরিবারের কাছ থেকে অসঙ্গতপূর্ণ আচরণ পেয়ে জলিল বিষপান করেন।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন