POPULAR BD NEWS
Popular BD News Logo

পেটব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ | সময়: ১:২২ অপরাহ্ণ

ভোলার দৌলতখান উপজেলায় পেটব্যথা সহ্য করতে না পেরে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের নাম মালা আক্তার (১৬)। সে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পেটব্যথায় ভুগছিল কিশোরী মালা। রিকশাচালক বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি। তাই স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হয়; তারপরও সে সুস্থ হয়নি।

শনিবার সকাল থেকে তার ব্যথা বেড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে রাতে বাড়ির পাশে পুকুরপাড়ে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান জানান, নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন