POPULAR BD NEWS
Popular BD News Logo

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রুমা’র বদলী

চয়ন ঘোষ, মতলব(দক্ষিণ) প্রতিনিধি | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ | সময়: ৮:২৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলাস্থ মতলব দক্ষিণ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা সম্প্রতী বদলী হয়ে ফরিদগঞ্জ উপজেলায় মৎস্য কর্মকর্তা হিসেবে নবাগত যোগদান করেছেন।

জানা যায় যে, তিনি ২২ এপ্রিল চাঁদপুর জেলাস্থ ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কর্মরত থাকা অবস্থায় তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমান (ফরিদগঞ্জ) কর্মস্থলেও তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মতলব দক্ষিণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে নবাগত যোগদান করেছেন মোঃ শাখাওয়াত হোসেন। এর পূর্বে তিনি মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন।

M/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন