POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় এক দিনে ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২,৬৯৭ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

করোনায় ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ( সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৭১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৯৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

্

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন