POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিএনপি নেতা আউয়াল সর্দার আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৫, ২০২০ | সময়: ৩:০৯ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবদুল আউয়াল সর্দার আর নেই। তিনি শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটের সময় জ্বর ও শ্বাসকষ্টে মারা যান।
তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ীর বাসিন্দা।

বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, করোনা আসার আগে থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

জানতে চাইলে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন