POPULAR BD NEWS
Popular BD News Logo

ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘরে ঢুকে নেজাম উদ্দিন (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলায় বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে।

নিহতের স্ত্রী শামিনা বেগম জানান, দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও  শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১৪/১৫ জন ঘরে ঢুকে তার স্বামী নেজাম উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত নেজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে পুলিশ  নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন