আউস মৌসুমে আবাদ করার জন্য বিনা মুল্যে কচুয়া পৌর সভার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়।
শনিবার দুপুরে পৌর সভার হল রুমে এ কার্যক্রম অনুষ্টিত হয়েছে। ৪টি ওয়ার্ডের ৮৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন করা হয়। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কচুয়া পৌর সভার মেয়র নাজমুল আলম স্বপন।
এ সময় বিতরন কার্যক্রম পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ আলম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন অন্তর ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ক্বারী আবদুল মান্নান । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌরসভার অফিস সহকারী নাসির আলম নসু ও কচুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন সরকার।
H/N