POPULAR BD NEWS
Popular BD News Logo

নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ১:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা করে ‘ইউএসবি’ নামক একটি কুরিয়ার সার্ভিস শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ডাকাতরা ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানের হাত-পা বেঁধে মারধর করে মার্কেটের ভেতরে গল্লির মধ্যে ফেলে রাখে। পরে তারা ওই শাখায় রাখা ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, একটি ওভেন ও ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।

এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও আটটি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান।

খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশপ্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত মিলন মিয়ার বাবার নাম মৃত সালামত উল্ল্যাহ। তিনি নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়িতে থাকতেন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন