POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ | সময়: ১:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে  উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর সাহেব বাড়িতে এ ঘটনা  ঘটে।

জান্নাত ওই বাড়ির কাউছার আলমের এক মাত্র কন্যাসন্তান।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, জন্নাত সকালে তার মা সাদিয়ার কাজের ফাঁকে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোয়েব আহমেদ চিশতী জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি হাজীগঞ্জ থানায় জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন