POPULAR BD NEWS
Popular BD News Logo

এক দিনে আরও ৯৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ | সময়: ৫:২০ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৩৬ জন।

মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ জন এবং বাসায় ছয়জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮১ জন।

চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন।

এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন