POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, গ্রেফতার ১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ | সময়: ৩:০০ অপরাহ্ণ

জয়পুরহাটের কালাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে আমানুল্লাহ নাকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১) এপ্রিল রাতে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক এবং পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তফিকুল ইসলাম তৌহিদ বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মামলার ইজাহারে বলা হয় আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ‘ময়নুল ইসলাম সাজু’ নামের ফেসবুক একাউন্ট হইতে একটি স্ক্রীনশর্ট সহ কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ কালাই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ পূর্বক একটি পোষ্ট করেন।

‘ময়নুল ইসলাম সাজু’ এর ফেসবুক একাউন্ট হইতে কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত ইসলামী বাংলাদেশ এর নেতা মামুনুল হককে নিয়ে একটি পোষ্ট করেন। ওই পোষ্টে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কমেন্টস করা হলে ভাইরাল হয়ে যায়।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন