চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসার পর ভোরে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়নি। অন্যদিকে বিকেলে করোনার উপসর্গে চিকিৎসাধীন আরেকজন মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার চাঁদপুরে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুর সদর ১১, শাহরাস্তি ১০, মতলব দক্ষিণ ৫, হাজীগঞ্জ ৫, মতলব উত্তর ৩, ফরিদগঞ্জ ১ ও শরীয়তপুর ১ জন।
এই ৩৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হচ্ছে ৩৯২০ জন। এই আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৩১৯২ জন। বাদবাকি ৫৯৪ জন চিকিৎসাধীন আছেন।
H/N